Link3 × Kahf Safe Internet
আপনার সন্তান অনলাইনে কি দেখছে?
ইন্টারনেট আপনার সন্তানের শেখা, জানা ও বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে অনলাইনে সব কনটেন্টই শিশু-কিশোরদের জন্য উপযুক্ত নয়। অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট বা অনুপযুক্ত কনটেন্ট নিয়ে আপনারও কি দুশ্চিন্তা হয়?
আপনার সন্তান ও পরিবারের ইন্টারনেট ব্যবহারে বাড়তি সুরক্ষায় Link3 নিয়ে এসেছে Kahf Safe Internet।
আপনার বর্তমান Link3 সংযোগের সঙ্গেই নিন এই সেবা। এটি অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট ফিল্টার করতে ও অনলাইন ঝুঁকি কমাতে সহায়তা করে, যাতে আপনার সন্তান ইন্টারনেট ব্যবহার করতে পারে আরও নিয়ন্ত্রিত পরিবেশে।
Kahf Safe Internet কেন নেবেন?
চলুন জেনে নেই Kahf Safe Internet আপনাকে অনলাইন দুনিয়ায় কিভাবে সুরক্ষিত রাখতে পারে।
অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট থেকে বাড়তি সুরক্ষা
পর্নোগ্রাফি, জুয়া, বেটিং, ডেটিং এবং অন্যান্য নির্ধারিত অনুপযুক্ত বা ঝুঁকিপূর্ণ ক্যাটাগরির ওয়েবসাইট ফিল্টার করতে সহায়তা করে।
অনলাইন ঝুঁকি কমাতে সহায়ক
ভাইরাস, ম্যালওয়্যার, ফিশিং, প্রতারণা ও ক্ষতিকর ওয়েবসাইটের ঝুঁকি কমাতে সহায়তা করে।
নিরাপদ সার্চের সুবিধা
Google, Bing ও DuckDuckGo-তে ইনএপ্রোপ্রিয়েট সার্চ রেজাল্ট সীমিত করতে সহায়তা করে।
বিরক্তিকর বিজ্ঞাপন ও পপ-আপ নিয়ন্ত্রণ
ওয়েবসাইটে থাকা অনেক বিরক্তিকর বিজ্ঞাপন ও পপ-আপ ব্লক করতে পারে। তবে Facebook ও YouTube-এর নিজস্ব বিজ্ঞাপন সাধারণত ব্লক হয় না।
পরিবারের একাধিক ডিভাইসে ব্যবহার
আপনার Link3 Wi-Fi বা নেটওয়ার্কে সংযুক্ত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ও Smart TV-সহ একাধিক ডিভাইসে সেবাটি কাজ করতে পারে।
আলাদা অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই
সাধারণভাবে সেবাটি ব্যবহারের জন্য আপনার ডিভাইসে আলাদা অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল করতে হয় না।
Kahf Safe Internet নেওয়ার দুটি সহজ উপায়
আপনার পছন্দের Link3 প্যাকেজের সঙ্গে Kahf Safe Internet
আপনার Link3 প্যাকেজের সাথে মাত্র ১০০ টাকা দিয়ে Kahf Safe Internet যুক্ত করতে পারবেন।
উদাহরণ:
- Link3 প্যাকেজ ৬৫০ টাকা হলে মোট মাসিক মূল্য ৭৫০ টাকা।
- Link3 প্যাকেজ ৮২৫ টাকা হলে মোট মাসিক মূল্য ৯২৫ টাকা।
- Link3 প্যাকেজ ১,০৫০ টাকা হলে মোট মাসিক মূল্য ১,১৫০ টাকা।
অর্থাৎ, Link3 প্যাকেজের মূল্যের সঙ্গে ১০০ টাকা যোগ হবে।
Kahf Safe Internet-সহ বিশেষ প্যাকেজ
আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিন দুটি বিশেষ প্যাকেজের যেকোনো একটি।
Link3 Kahf Safe Internet Plus
-
Internet Speed: 45 Mbps
-
Monthly Price: ৳890
Link3 Kahf Safe Internet Advance
-
Internet Speed: 103 Mbps
-
Monthly Price: ৳1,319
উভয় প্যাকেজেই Kahf Safe Internet-এর সুবিধা অন্তর্ভুক্ত। আলাদা করে ১০০ টাকা দেয়ার প্রয়োজন নেই।
Kahf Safe Internet কীভাবে কাজ করে?
Kahf Safe Internet DNS-ভিত্তিক ফিল্টারিং প্রযুক্তি ব্যবহার করে। আপনার ইন্টারনেট সংযোগের মাধ্যমে কোনো ওয়েবসাইটে প্রবেশের অনুরোধ করা হলে, সেবাটি নির্ধারিত ফিল্টারিংয়ের মাধ্যমে ঝুঁকিপূর্ণ বা অনুপযুক্ত ওয়েবসাইটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।
এর ফলে অনলাইনে প্রয়োজনীয় কাজ, পড়াশোনা ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত কনটেন্টের ইন্টারেকশন কমানোর সুযোগ তৈরি হয়।
সেবাটি নিতে কী করতে হবে?
১. নিচের ফর্মে আপনার গ্রাহকসংক্রান্ত তথ্য দিন।
২. Link3 Sales Team আপনার অনুরোধ গ্রহণ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে।
৩. আপনার নির্ধারিত বিলিং সাইকেল অনুযায়ী সেবাটি চালু করা হবে এবং প্রযোজ্য বিলিং এর সাথে ১০০ টাকা মাসিক যোগ হবে।
আপনি চাইলে সেবাটি বন্ধ করার জন্যও পরবর্তী বিলিং তারিখের আগে Link3 Customer Care-এ অনুরোধ জানাতে পারবেন।
সচেতন থাকুন, বাড়তি সুরক্ষায় থাকুন!
Link3 এর সাথে Kahf Safe Internet সার্ভিস নিতে নিচের ফর্মটি পূরণ করুন।
