Link3 × Kahf Safe Internet
আপনার পরিবারের ইন্টারনেট ব্যবহারে যোগ হোক বাড়তি সুরক্ষা
ইন্টারনেট থাকুক কানেক্টিভিটির জন্য, অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট থেকে থাকুক বাড়তি সুরক্ষা।
ইন্টারনেট আমাদের প্রতিদিনের জীবনকে সহজ করেছে। পড়াশোনা, কাজ, বিনোদন কিংবা পরিবারের সবার সঙ্গে যোগাযোগ - সবকিছুতেই ইন্টারনেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে অনলাইনে রয়েছে নানা ধরনের অনুপযুক্ত কনটেন্ট, ক্ষতিকর ওয়েবসাইট ও প্রতারণার ঝুঁকিও।
আপনার পরিবারের ইন্টারনেট ব্যবহারে বাড়তি সুরক্ষা যোগ করতে Link3 নিয়ে এসেছে Kahf Safe Internet। এটি আপনার বিদ্যমান Link3 ইন্টারনেট সংযোগের সঙ্গে যুক্ত একটি ঐচ্ছিক সেবা, যা অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট ফিল্টার করতে এবং আরও নিয়ন্ত্রিত ও পরিবারবান্ধব ব্রাউজিং পরিবেশ তৈরিতে সহায়তা করে।
মাত্র ১০০ টাকা অতিরিক্ত মাসিক খরচে আপনার Link3 সংযোগের সঙ্গে যুক্ত করুন Kahf Safe Internet।
Kahf Safe Internet কেন নেবেন?
চলুন জেনে নেই Kahf Safe Internet আপনাকে অনলাইন দুনিয়ায় কিভাবে সুরক্ষিত রাখতে পারে।
অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট থেকে বাড়তি সুরক্ষা
পর্নোগ্রাফি, জুয়া, বেটিং, ডেটিং এবং অন্যান্য নির্ধারিত অনুপযুক্ত বা ঝুঁকিপূর্ণ ক্যাটাগরির ওয়েবসাইট ফিল্টার করতে সহায়তা করে।
অনলাইন ঝুঁকি কমাতে সহায়ক
ভাইরাস, ম্যালওয়্যার, ফিশিং, প্রতারণা ও ক্ষতিকর ওয়েবসাইটের ঝুঁকি কমাতে সহায়তা করে।
নিরাপদ সার্চের সুবিধা
Google, Bing ও DuckDuckGo-তে ইনএপ্রোপ্রিয়েট সার্চ রেজাল্ট সীমিত করতে সহায়তা করে।
বিরক্তিকর বিজ্ঞাপন ও পপ-আপ নিয়ন্ত্রণ
ওয়েবসাইটে থাকা অনেক বিরক্তিকর বিজ্ঞাপন ও পপ-আপ ব্লক করতে পারে। তবে Facebook ও YouTube-এর নিজস্ব বিজ্ঞাপন সাধারণত ব্লক হয় না।
পরিবারের একাধিক ডিভাইসে ব্যবহার
আপনার Link3 Wi-Fi বা নেটওয়ার্কে সংযুক্ত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ও Smart TV-সহ একাধিক ডিভাইসে সেবাটি কাজ করতে পারে।
আলাদা অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই
সাধারণভাবে সেবাটি ব্যবহারের জন্য আপনার ডিভাইসে আলাদা অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল করতে হয় না।
কীভাবে কাজ করে?
Kahf Safe Internet DNS-ভিত্তিক ফিল্টারিং প্রযুক্তি ব্যবহার করে। আপনার ইন্টারনেট সংযোগের মাধ্যমে কোনো ওয়েবসাইটে প্রবেশের অনুরোধ করা হলে, সেবাটি নির্ধারিত ফিল্টারিংয়ের মাধ্যমে ঝুঁকিপূর্ণ বা অনুপযুক্ত ওয়েবসাইটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।
এর ফলে অনলাইনে প্রয়োজনীয় কাজ, পড়াশোনা ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত কনটেন্টের ইন্টারেকশন কমানোর সুযোগ তৈরি হয়।
আপনার বিদ্যমান Link3 সংযোগেই
Kahf Safe Internet নিতে নতুন করে ইন্টারনেট সংযোগ নেওয়ার প্রয়োজন নেই। আপনার বর্তমান Link3 প্যাকেজের সঙ্গেই সেবাটি যুক্ত করতে পারবেন।
সেবার মূল্য: অতিরিক্ত ১০০ টাকা মাসিক।
উদাহরণ:
- Link3 প্যাকেজ ৬৫০ টাকা হলে মোট মাসিক মূল্য ৭৫০ টাকা।
- Link3 প্যাকেজ ৮২৫ টাকা হলে মোট মাসিক মূল্য ৯২৫ টাকা।
- Link3 প্যাকেজ ১,০৫০ টাকা হলে মোট মাসিক মূল্য ১,১৫০ টাকা।
অর্থাৎ, আপনার বর্তমান প্যাকেজের মূল্যের সঙ্গে অতিরিক্ত ১০০ টাকা যোগ হবে।
সেবাটি নিতে কী করতে হবে?
১. নিচের ফর্মে আপনার গ্রাহকসংক্রান্ত তথ্য দিন।
২. Link3 Sales Team আপনার অনুরোধ গ্রহণ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে।
৩. আপনার নির্ধারিত বিলিং সাইকেল অনুযায়ী সেবাটি চালু করা হবে এবং প্রযোজ্য বিলিং থেকে অতিরিক্ত ১০০ টাকা মাসিক যোগ হবে।
আপনি চাইলে সেবাটি বন্ধ করার জন্যও পরবর্তী বিলিং তারিখের আগে Link3 Customer Care-এ অনুরোধ জানাতে পারবেন।
সচেতন থাকুন, বাড়তি সুরক্ষায় থাকুন!
Kahf Safe Internet একটি অতিরিক্ত ওয়েবসাইট ফিল্টারিং ও অনলাইন সুরক্ষা সেবা। এটি অ্যান্টিভাইরাসের বিকল্প নয় এবং সব ধরনের অনলাইন ঝুঁকি বা অনুপযুক্ত কনটেন্ট শতভাগ শনাক্ত ও ব্লক করার নিশ্চয়তা দেয় না। নিরাপদ ইন্টারনেট ব্যবহারে পরিবারের সচেতনতা ও অভিভাবকের তদারকিও গুরুত্বপূর্ণ।
আপনার Link3 সংযোগে Kahf Safe Internet যুক্ত করতে নিচের ফর্মটি পূরণ করুন।
